পিছিয়ে পড়ে ম্যাচে ফিরেও ১-২ গোলে লিভারপুলের কাছে হারতে হল ক্রিস্টাল প্যালেসকে।
কে আর সি টাইমস ডেস্ক
অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেও শেষরক্ষা হল না। ঘরের মাঠে শক্তিশালী লিভারপুলের কাছে হেরে বসল তারা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরেও ১-২ গোলে লিভারপুলের কাছে হারতে হল ক্রিস্টাল প্যালেসকে।
লিভারপুলের হয়ে দু’টি গোল সাদিও মানে ও রবার্তো ফিরমিনোর। এই জয়ের ফলে ১৩টি ম্যাচের ১২টি’তে জয়লাভ করে দ্বিতীয়স্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টের ব্যবধান বজায় রাখল শীর্ষস্থানে থাকা লিভারপুল। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে লিভারপুলের প্রথম গোলের আগে যদিও ম্যাচে এদিন প্রথম জালে বল জড়িয়েছিল ক্রিস্টাল প্যালেসই। তবে দুরন্ত হেডারে জেমস টমকিন্সের গোল ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। অন্য ম্যাচে এগিয়ে গিয়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে বসল চেলসি। প্রথমার্ধেই এই নিশ্চিত হয়ে যায় খেলার ফলাফল। ২১ মিনিটে এনগোলো কান্তের গোলে ‘দ্য ব্লুজ’ এগিয়ে গেলেও ২৯ মিনিটে দি ব্রুয়েনা ও ৩৭ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে জয় নিশ্চিত হয় পেপ গুয়ার্দিওলার দলের। পাশাপাশি ব্রিটনকে ২-০ গোলে হারিয়ে চলতি প্রিমিয়র লিগে দুরন্ত ফর্ম অব্যাহত রেখেছে লেস্টার সিটি।


