গোথিয়া কাপে নাগাল্যান্ডের মেয়েরা

< 1 - মিনিট |

১৫জুলাই এই দল প্রথম ম্যাচ খেলবে। সমর্থক এবং শুভেচ্ছাকামীরা ডিওয়াইআরএস নাগাল্যান্ডের এই টিমকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন।

কে আর সি টাইমস ডেস্ক

নাগাল্যান্ডের এসসি অনূর্ধ্ব ১৫  মেয়েরা অংশ নিতে চলেছে বিশ্বের অন্যতম সেরা যুব টুর্নামেন্ট গোথিয়া কাপে ।  এই টুর্নামেন্ট হবে সুইডেনে।  

গোথিয়া কাপ ফুটবল দুনিয়ায় বহুল পরিচিত  যুব টুর্নামেন্ট। নাগাল্যান্ডের প্রথম দল হিসেবে গোথিয়া কাপে সুযোগ পেয়ে অনূর্ধ্ব ১৫  মেয়েরা উত্তর-পূর্বভারতের ফুটবলকে আরও গৌরবান্বিত করেছে।  সুইডেন যাত্রার আগে দলের সদস্যদের সংবর্ধিত করার উদ্দেশ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আয়োজিত অনুষ্ঠানে যুবা রিসোর্সেস অ্যান্ড স্পোর্টস -এর  অ্যাডভাইজার জলি নেখা দলের খেলোয়াড়দের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বিদেশের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের কাঙ্ক্ষিত সাফল্যের ব্যাপারেও বেশ আশাবাদী।  তিনি জানিয়েছেন, দেশের বাইরের  এক্সপোজার এবং আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের জন্য এটি একটি  বিশেষ সুযোগ।  তাঁদের সেরা দক্ষতার সঙ্গে খেলতেও উৎসাহিত করেছেন।সবশেষে তিনি বলেন, নিজেদের সেরাটা তুলে ধরে দেশের মুখ উজ্জ্বল করুক নাগাল্যান্ডের মেয়েরা।

          ১৯৭৫ সালে সুইডেনে প্রথম শুরু হয় গেথিয়া কাপ । জাতি- ধৰ্ম –বর্ণ- নির্বিশেষে ভেদাভেদ ভুলে বিশ্বের যুব সম্প্রদায়কে একত্রিত করার চিন্তাভাবনা নিয়েই শুরু হয় কাপ  ।  বর্তমানে ১৪৩ টি দেশের ১০মিলিয়নেরও বেশি প্রতিযোগী  নিয়ে শুরু হতে চলেছে গেথিয়া কাপ । এ ছাড়াও প্রতি বছর ১১০ টি ক্রীড়া বিভাগের ৪৫০০ টি ইভেন্টে ৮০ টি দেশ থেকে আগত ১৭০০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।            

এই প্রথমবার নাগাল্যান্ডের  অনুর্ধ্ব  ১৫ -র মেয়েরা গোথিয়া কাপে দেশের হয়ে  প্রতিনিধিত্ব করতে চলেছে। এছাড়াও অনুর্ধ্ব  ১৫ র এই দল  ২০১৯-র  উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করার জন্যও নির্বাচিত হয়েছে।

১৫জুলাই এই দল  প্রথম ম্যাচ খেলবে। সমর্থক এবং শুভেচ্ছাকামী ডিওয়াইআরএস নাগাল্যান্ডে এই টিমকে ইনস্টাগ্রামে  এবং ফেসবুকেও  ফলো করতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news