92 বছর এই কিংবদন্তি অলিম্পিয়ান ফুটবলার রেখে গেলেন ভারতীয় ফুটবলের এক অমর ইতিহাস।
কেআরসি টাইমস কলকাতা ব্যুরো
চলে গেলেন সমর ব্যানার্জী ( বদ্রু ব্যানার্জী) 92 বছর এই কিংবদন্তি অলিম্পিয়ান ফুটবলার রেখে গেলেন ভারতীয় ফুটবলের এক অমর ইতিহাস।
আমাদের অ্যাকাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা পৃষঠপোষক বদ্রু দা সব সময়ই মান্নাদার খুব প্রশংসা করতেন সম্ভবত আমাদের এই বছরের All India Under 15 Gold Cup Football Tournament এ ফাইনাল খেলার দিনের ( 17 ওই মার্চ 2022) উপস্থিতি সেটাই ওনার শেষ অনুষ্ঠান।অসুস্থতার জন্য বাড়ি থেকে কোথাও বেরোতেন না। আমাদের অ্যাকাডেমির তাপস সাহা ওনার সব কাজ করে দিতেন।শেষ দিকে খুবই আর্থিক অবস্থা খারাপ ছিল। যাই হোক একদিন তো সবাইকে ই চলে যেতে হবে।তবে মান্নাদা,চুনী গোস্বামী,পি কে ব্যানার্জী, বদ্রু ব্যানার্জী চলে যাবার আগে স্বামী বিবেকানন্দ এর কথায় একটা “” দাগ “” রেখে গেলেন।ওনার অমর আত্মার শান্তি কামনা করি।
~বিনীত গৌতম দাস সম্পাদক পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল অ্যাকাডেমি।


