চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যাম, লুকাসের হ্যাটট্রিক

< 1 - মিনিট |

লুকাসের একার প্রচেষ্টায় আয়াক্সের বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করল টটেনহ্যাম৷ এমন অবিস্মরণীয় ঘটনার সাক্ষী আগে হয়েছিল ফুটবলবিশ্ব৷

কে আর সি টাইমস ডেস্ক

লুকাসের একার প্রচেষ্টায় আয়াক্সের বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করল টটেনহ্যাম৷ এমন অবিস্মরণীয় ঘটনার সাক্ষী আগে হয়েছিল ফুটবলবিশ্ব৷ একদিন আগে লিভারপুলের কাছে বার্সেলোনার অপ্রত্যাশিত হারের পর ফের এক অবিস্মরণীয় ঘটনা৷

টুর্নামেন্টে জায়ান্ট কিলার হিসাবে খ্যাতি পাওয়া আয়াক্স টটেনহ্যামের বিরুদ্ধে প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছিল৷ জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদের মতো চ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্ট থেকে ছুটি করিয়ে দেওয়া আয়াক্স ঘরের মাঠে টটেনহ্যামকে আটকে দেবে, এমনটাই ধরে নিয়েছিল ফুটবলবিশ্ব৷ ফিরতি লেগের প্রথমার্ধেই আয়াক্স ২-০ গোলে এগিয়ে যাওয়ায় টুর্নামেন্ট থেকে হটস্পারের বিদায় কার্যত সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল৷

তবে চিত্রনাট্যে যে এমন চমকপ্রদ মোড় রয়েছে, তা আন্দার করতে পারেনি কেউই৷ দ্বিতীয়ার্ধে টটেনহ্যানের দুরন্ত ফুটবলে দিশেহারা আয়াক্স এমন অসহায় আত্মসমর্পণ করবে, তা ভাবা যায়নি৷ বরং বলা ভালো লুকাসের একক আগ্রাসনে খেই হারিয়ে আয়াক্স শেষমেশ হারতে হল ২-৩ গোলে৷ প্রবল চাপের মুখে এমন বড় মঞ্চে হ্যাটট্রিক করে টটেনহ্যামকে অবিস্মরণীয় উপহার দেন লুকাস মউরা৷

অ্যাওয়ে গোলর ভিত্তিতেই আয়াক্সকে পিছনে ফেলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে টটেনহ্যাম৷ ফাইনালে তারা মাঠে নামবে প্রিমিয়র লিগের খেতাবের দৌড়ে থাকা লিভারপুলের বিরুদ্ধে৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *