বড় ব্যবধানে জেতা ছাড়া অন্য কোনো উপায় ছিলোনা
KRC Times Desk
আক্ষরিক অর্থেই বিশাল জয় পেলো ডেনমার্ক। সোমবার রাতে কোপেনহেগেনে ৪-১ গোলে রাশিয়াকে উড়িয়ে নক আউট পর্বে পৌঁছে গেল। ফিনল্যান্ড এবং বেলজিয়ামের বিরুদ্ধে হেরে একেবারে বেকায়দায় ছিল ডেনমার্ক। বড় ব্যবধানে জেতা ছাড়া অন্য কোনো উপায় ছিলোনা,এমনকি ড্র করলেও পরের পর্বে চলে যেত রাশিয়া।
সেখানে রাশিয়াকে ৪ গোল দিয়ে সরাসরি পরের পর্বে পৌঁছে গেল ডেনমার্ক। এগিয়ে থেকেও ডেনমার্কের কাছে পরাজিত হলো রাশিয়া। ডেনমার্কের হয়ে গোল চারটি করেন মিকেল ড্যামসগার্ড, ইউসেফ পউলসেন, অ্যান্ড্রেস ক্রিস্টেনসেন এবং জোয়াকিম মায়েলে।
রাশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আর্তেম জিউবা। ৩৮ মিনিটে প্রথম গোল করেন মিকেল ড্যামসগার্ড। ৫৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন ইউসুফ পোলসেন। ৭০ মিনিটে পেনাল্টিতে রাশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন আর্টেম জুবার। ৭৯ মিনিটে ডেনমার্কের হয়ে তৃতীয় গোলটি করেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসন। ৮২ মিনিটের মাথায় রাশিয়ার জালে শেষবারের মত বল জড়িয়ে দেন জোয়াকিম মেহল। গ্রুপ -‘বি’ থেকে বেলজিয়ামের পাশাপাশি শেষ ষোলোয় জায়গা করে নিল ডেনমার্কও ৷


