দীর্ঘ ১৮ বছরের পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ফার্নান্দো তোরেস

< 1 - মিনিট |

দীর্ঘ ১৮ বছরের পেশাদার ফুটবল কেরিয়ারে ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ফার্নান্দো তোরেস৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করেন ৩৫ বছর বয়সি স্প্যানিশ তারকা৷ যদিও খেলা ছাড়ার সিদ্ধান্তের পিছনে এখনই কোনও কারণ জানননি তিনি৷ তবে আগামী রবিবার টোকিওর সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে টুইট করেছেন তোরেস৷ টুইটার বার্তায় তোরের জানান, ‘খুব […]

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ ১৮ বছরের পেশাদার ফুটবল কেরিয়ারে ইতি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ফার্নান্দো তোরেস৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা ঘোষণা করেন ৩৫ বছর বয়সি স্প্যানিশ তারকা৷ যদিও খেলা ছাড়ার সিদ্ধান্তের পিছনে এখনই কোনও কারণ জানননি তিনি৷ তবে আগামী রবিবার টোকিওর সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে টুইট করেছেন তোরেস৷

টুইটার বার্তায় তোরের জানান, ‘খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা রয়েছে৷ রোমাঞ্চকর ১৮ বছরের পর আমার ফুটবল কেরিয়ারে ইতি টানার সময় এসেছে৷ পরের রবিবার, ২৩ জুন জাপানের স্থানীয় সময় সকাল ১০টায় টোকিওয় আমি সাংবাদিক সম্মেলনে এই নিয়ে বিস্তারিত জানাব৷ সেখানেই দেখা হবে৷’

তোরেস গত বছর অ্যাটলোটিকো মাদ্রিদ ছেড়ে জে লিগের দল সাগান তোসুতে যোগ দেন৷ আপাতত সেখানেই রয়েছেন তিনি৷ সেকারণেই টোকিওয় সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন চেলসি, লিভারপুল ও এসি মিলানের প্রাক্তন তারকা৷

২০০১ সালে ১৭ বছর বয়সে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সিনিয়র ফুটবলে আত্মপ্রকাশ করেন তোরেস৷ ২০০৭ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি৷ ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত প্রিমিয়র লিগ ক্লাব চেলসির হয়ে মাঠে নামেন স্প্যানিশ তারকা৷ তর পর ২০১৫ পর্যন্ত তিনি চেলসির জার্সিতে মাঠে নামেন৷ মাঠে কয়েক মাস মিলানে কাটানোর পর পুনরায় অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে আসেন তোরেস৷ গত বছর জাপানে পাড়ি দেওয়ার পর অবশেষে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন ক্লাব কেরিয়ারে ৬০০’র বেশি ম্যাচ খেলা এই তারকার৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news