প্রথম মহিলা হিসাবে আইসিসি’র এলিট প্যানেল ম্যাচ রেফারি হলেন জিএস লক্ষ্মী

< 1 - মিনিট |

ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিলেন ভারতের জিএস লক্ষ্মী৷ প্রথম মহিলা হিসাবে আইসিসি’র এলিট প্যানেল ম্যাচ রেফারি হিসেবে নিযুক্ত হলেন

কে আর সি টাইমস ডেস্ক

ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিলেন ভারতের জিএস লক্ষ্মী৷ প্রথম মহিলা হিসাবে আইসিসি’র এলিট প্যানেল ম্যাচ রেফারি নিযুক্ত হলেন তিনি৷ আগামী ২৩ মে ৫১ বছরে পা দিতে চলা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আইসিসি’র এলিট প্যানেলে ঢোকার মুহূর্ত থেকেই ম্যাচ রেফারি হিসাবে সরসারিভাবে ম্যাচ পরিচালনার যোগ্যতা অর্জন করলেন৷ কিছুদিন আগে প্রথম মহিলা আম্পায়ার হিসাবে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ক্লেয়ার পোলোসাক৷

১৯৮৬ থেক ২০০৪ পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলা জিএস লক্ষ্মী ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি পেস বোলিংও করতেন৷ ২০০৮-০৯ সালে প্রথমবার ঘরোয়া মহিলা ক্রিকেট ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকা পালন করেন তিনি৷ পরে মেয়েদের তিনটি একদিনের ইন্টারন্যাশনাল ও তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্ব পালণ করেছেন লক্ষ্মী৷

আইসিসি প্যানেলে ঢুকে জিএস লক্ষ্মী বলেন, ‘আইসিসির আন্তর্জাতিক প্যানেলে নির্বাচিত হতে পারা আমার কাছে বড় সম্মান৷ আমার সামনে একটা নতুন রাস্তা খুলে গেল৷ ক্রিকেটার এবং ম্যাত রেফারি হিসাবে আমার দীর্ঘ কেরিয়ারে যত অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেটা কাজে লাগাতে চাইব ভবিষ্যতে৷ এমন সুযোগ ও সম্মান দেওয়ার জন্য আইসিসি ও বিসিসিআইকে ধন্যবাদ জানাই৷

Hashtag: প্রথম মহিলা, আইসিসি, এলিট প্যানেল,  ম্যাচ রেফারি,  জিএস লক্ষ্মী

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news