শোকের ছায়া ক্রিকেট মহলে
KRC Times Desk
হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার চলে গেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
১৯৫৪ সালের আগস্টে মাসে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম। ১৯৭৮ থেকে ১৯৮৫ ভারতীয় দলের হয়ে খেলেছেন । ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তাঁর। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ম্যাচে খেলে দুটি শতরান, ন’টি অর্ধ শতরান করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে মোট ১৬০৬ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ১৪০।
১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক তাঁর। ৪২ টি একদিনের ম্যাচ খেলে করেন ৮৮৩ রান। ছিল চারটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ৮৯। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।


