লিন ডান-কে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনালে এইচএস প্রণয়

< 1 - মিনিট |

প্রি-কোয়ার্টারে প্রণয়কে খেলতে হবে শীর্ষবাছাই তথা গতবারের চ্যাম্পিয়ন জাপানের কেন্তো মোমোতার বিরুদ্ধে। মোমোতার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চারবারের সাক্ষাতে কখনও জিততে পারেননি প্রণয়।

কে আর সি টাইমস ডেস্ক

অর্জুন পুরস্কারের জন্য বিবেচিত না হওয়ার পর টুইটারে ক্ষোভ উগড়ে দিয়ে প্রণয় লিখেছিলেন, ‘পুরস্কার তালিকায় নিজের নাম দেখতে হলে, আপনার হাতে এমন লোক থাকতে হবে, যিনি বা যাঁরা নামটা তালিকায় তুলে দেবে। পারফরম্যান্সকে গুরুত্ব না-দেওয়ার রীতি আমাদের দেশে নতুন নয়৷ দুঃখ লাগলেও, যত দিন পারি আমি খেলে যাব৷’

মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলায় অবাছাই প্রণয় এক ঘণ্টা দু’মিনিটের লড়াইয়ে ২১-১১, ১৩-২১, ২১-৭ গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ফের নিজেকে প্রমাণ করলেন৷ মাঠের বাইরের ক্ষোভ এদিন যেন কোর্টে উগড়ে দেন ভারতীয় তারকা। ব্যাডমিন্টন দুনিয়ায় লি ডান’কে বলা হয় ‘সুপার ডান’।

প্রথম গেম থেকেই তিনি নিজের প্রভাব রেখে দিয়েছিলেন এবং গেমটি জেতেন প্রণয়। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান লি। চিনা কিংবদন্তি কোনও সুযোগ দেননি প্রণয়কে৷ দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফিরলেও তৃতীয় গেমে ‘সুপার ডান’- উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা৷ এই নিয়ে মুখোমুখি লড়াইয়ে পাঁচ বারের সাক্ষাতে তিনবারই জিতলেন প্রণয়।

প্রি-কোয়ার্টারে প্রণয়কে খেলতে হবে শীর্ষবাছাই তথা গতবারের চ্যাম্পিয়ন জাপানের কেন্তো মোমোতার বিরুদ্ধে। মোমোতার বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চারবারের সাক্ষাতে কখনও জিততে পারেননি প্রণয়।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে নিজের খেলায় খুব খুশি প্রণয় মোমোতার বিরুদ্ধে লড়াই সম্পর্কে বলেন, ‘মোমোতার বিরুদ্ধে কোর্টে নামতে মুখিয়ে রয়েছি। আমাকে কয়েকটা জিনিস প্রমাণ করতে হবে। এটাই সেরা মঞ্চ। মাথা ঠান্ডা রেখে লড়াই করে যাব।’‌ ‌প্রণয়ের পাশাপাশি প্রি-কোয়ার্টারে উঠেছেন আর এক ভারতীয় তারকা বিসাই প্রণীতও। তিনি স্ট্রেট গেমে হারান বিশ্বের ৩৯ নম্বর দক্ষিণ কোরিয়ার ডং কেউন লি-কে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *