টুর্নামেন্টে ৯টি জেলার মোট ১৪৫ খেলোয়াড় অংশ নিয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর প্রতিনিধি – শিলচরে শুরু হল আন্তঃজেলা ফেন্সিং টুর্নামেন্ট। আজ থেকে। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের ব্যাডমিন্টন ইন্ডোরে। বৃহস্পতিবার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্য সরকারের মেম্বার সেক্রেটারি গীতারথ গোস্বামী। সঙ্গে ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা,শিলচর ডি এস এ র সভাপতি বাবুল হোড়, কাছাড় ফেন্সিং সংস্থার সভাপতি রুদ্র নারায়ন গুপ্ত। টুর্নামেন্টে ৯টি জেলার মোট ১৪৫ খেলোয়াড় অংশ নিয়েছে। কাছাড়ে এদিন দুটি ফেন্সিং পিচ দিলেন গোস্বামী
বিজ্ঞাপন


