৭৬তম ৮১ কিমি দীর্ঘ সাঁতার প্রতিযোগিতা ২৫ আগস্ট

< 1 - মিনিট |

ভাগিরথী বক্ষে এবার সাঁতরাবেন নেদারল্যান্ডসের সাঁতারুরাও

কে আর সি টাইমস ডেস্ক

পচাঁত্তর পেরিয়ে ছিয়াত্তরে পা দিল মুর্শিদাবাদ জেলা সাঁতার সংস্থার আয়োজিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ভাগিরথী বক্ষে আহিরণ ঘাট থেকে বহরমপুরের গোরাবাজার ঘাট অবধি ৮১ কিমি দীর্ঘ সাঁতারে ১৩ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করবেন এই বছর। একই সঙ্গে রয়েছে ১৯ কিমি পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগিতাও।

২৫ আগস্ট হতে চলা প্রতিযোগিতা উপলক্ষ্যে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে এদিন জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, ত্রিপুরা ছাড়াও বাংলাদেশ, নেদারল্যান্ডস থেকেও এবার প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা সাঁতার সংস্থার সভাপতি দেবাশিস কুমার, সম্পাদক স্বপন আদক, মুশির্দাবাদ সাঁতার সংস্থার সম্পাদক দেবেন্দ্রনাথ দাস, বাংলার প্রাক্তন নামী সাঁতারু বুলা চৌধুরী, তাহরিনা নাসরিন এবং রেশমি শর্মা।

৮১ কিলোমিটার সাঁতারে যিনি প্রথম হবেন তাঁকে দেওয়া হবে ৫১ হাজার টাকা। যিনি দ্বিতীয় হবেন তাঁকে দেওয়া হবে ৩০ হাজার টাকা। তৃতীয় স্থানাধিকারীকে দেওয়া হবে ২০ হাজার টাকা। এছাড়া ৮১ কিমিতে অংশ নেওয়া প্রত্যেক সাঁতারুকে দেওয়া 
হবে দু’হাজার টাকা করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news