নেইমারের পরিবর্তে কোপায় ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে উইলিয়ামকে

< 1 - মিনিট |

কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার। তাঁর পরিবর্তে ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে উইলিয়াম বর্জেস ডি সিলভাকে

কে আর সি টাইমস ডেস্ক

চোটের কারণে ব্রাজিলের জার্সি গায়ে কোপা আমেরিকায় খেলতে পারবেন না নেইমার। তাঁর পরিবর্তে ব্রাজিলের হয়ে খেলতে দেখা যাবে উইলিয়াম  বর্জেস ডি সিলভাকে। 

চেলসির এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিলের হয়ে ৬৫ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮টি। রবিবার হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। মনে করা হচ্ছে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। কাতারের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে  ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন নেইমার। এভার্টন তারকা রিচার্লিসন ও ম্যান সিটি স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের গোলে ম্যাচ জিতলেও নেইমারের চোটে ব্রাজিল শিবিরে বয়ে আসে দুঃসংবাদ। খেলা চলাকালীন ডান পায়ে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। ফলে কোপার মেগা আসর থেকে বাদ পড়তে হয়  ব্রাজিল ফুটবলে পোস্টার বয়কে। ২০০৭ শেষবার কোপার আসরে সেরা হয়েছিল ব্রাজিল দল। এবারের কোপা অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ১৪ জুন সাও পাওলোতে বলিভিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে আয়োজক দেশ ব্রাজিল।  অন্যদিকে উইলিয়ামকে শেষবার চেলসির জার্সি গায়ে খেলতে দেখা যায় ২৯ মে। বাকুতে অনুষ্ঠিত আর্সেনালের বিরুদ্ধে ওই ম্যাচে জয় পায় চেলসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *