ইডেন টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

< 1 - মিনিট |

টসের মাহেন্দ্রক্ষণকেও স্বর্ণোজ্জ্বল করে রাখতে বিশেষ সিদ্ধান্ত নেয় সিএবি

কে আর সি টাইমস ডেস্ক

ইডেন টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। ইতিমধ্যেই মাঠে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শচীন তেন্ডুলকর থেকে সুনীল গাভাস্কাররা। খেলা শুরুর অনেকটা আগেই ইডেন গার্ডেন্সের গ্যালারি কানায় কানায় পূর্ণ হয় গেছে। বহুদিন পর কলকাতা এমন ক্রিকেট উন্মাদনা দেখল।

টসের মাহেন্দ্রক্ষণকেও স্বর্ণোজ্জ্বল করে রাখতে বিশেষ সিদ্ধান্ত নেয় সিএবি ৷ পিঙ্ক টেস্টের জন্য বিশেষভাবে তৈরি সোনার কয়েনে টস করেন বিরাট কোহলি ও মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলা শুরুর প্রায় দু’ঘণ্টা আগে থেকেই মাঠে ঢুকতে শুরু করে কাতারে কাতারে লোক। খেলা শুরুর আগেই এসে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনকে জানানো হল সংবর্ধনা। দর্শকরা চিৎকার করে শুভেচ্ছা জানালেন তাঁদের। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *