বিলিয়ার্ডসে ২২তম বিশ্বজয় পঙ্কজ আডবাণীর

< 1 - মিনিট |

চ্যাম্পিয়ন হওয়ার পর পঙ্কজ বলেছেন, “এটা টাচ-অ্যান্ড-গো ফরম্যাট। টানা ৪ বছর এই ফরম্যাটে জেতা আর শেষ ছ’য়ে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই স্পেশাল।”

কে আর সি টাইমস ডেস্ক

কেরিয়ারের ২২তম বিশ্বখেতাব জিতলেন পঙ্কজ আডবাণী। মায়ানমারের মান্ডালেতে রবিবার বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতে নিলেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা চারবার চ্যাম্পিয়ন হলেন তিনি।

গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল এদিন। একপেশে ম্যাচে ৬-২ স্কোরলাইনে তিনি হারালেন স্থানীয় খেলোয়াড় নে থ উ-কে। চ্যাম্পিয়ন হওয়ার পর পঙ্কজ বলেছেন, “এটা টাচ-অ্যান্ড-গো ফরম্যাট। টানা ৪ বছর এই ফরম্যাটে জেতা আর শেষ ছ’য়ে ৫ বার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই স্পেশাল।” এদিনের ম্যাচে শুরু থেকেই মেজাজে খেলেছেন পঙ্কজ। বিরতির সময় ৩-০ এগিয়ে ছিলেন তিনি।

বিপক্ষ কার্যত ধোপে টিঁকতে পারেনি তাঁর সামনে। দাপটেই খেতাব জেতেন তিনি। ফলে, পরপর দ্বিতীয়বার রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নে থ উ-কে। খেতাব জয়ের পর পঙ্কজ আডবাণী বলেছেন, “যখনই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামি না কেন, আমার মোটিভেশন একই থাকে। আমার জেতার খিদে ও ভিতরের আগুন যে মরেনি, এই জয়ই তার প্রমাণ।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *