গোড়ালির চোটে ঘায়েল দীপা, অনিশ্চিত অলিম্পিক সফর

< 1 - মিনিট |

গত মার্চে বাকুতে বিশ্বকাপে অংশগ্রহণ করে দীপা গোড়ালিতে চোট পেয়েছিলেন৷ এর পর থেকে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকার

কে আর সি টাইমস ডেস্ক

 গোড়ালিতে প্রচন্ড চোটের কারণে ২০২০ টোকিও অলিম্পিকে ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকারের অংশগ্রহণ এখনও অনিশ্চিত ৷ চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এ-বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন কোচ বিশ্বেশ্বর নন্দী৷ তাঁর কথায়, দিল্লিতে দীপার গোড়ালির চোটের চিকিৎসা চলছে ৷ ফিজিওথ্যারাপির সাহায্যে চোট সারানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

গোড়ালির চোটের কারণে গত মাসে মঙ্গোলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়ানশিপে অংশ নিতে পারেননি দীপা কর্মকার ৷ গত মার্চে বাকুতে বিশ্বকাপে অংশগ্রহণ করে দীপা গোড়ালিতে চোট পেয়েছিলেন৷ এর পর থেকে তিনি কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি৷

দীপার কোচ বিশ্বেশ্বর নন্দীর কথায়, এই মুহূর্তে চোট নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়৷ তিনি বলেন, দীপার চিকিৎসা চলছে ৷ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দীপা সমস্ত কিছু অনুসরণ করছেন ৷ তিনি আরও বলেন, দীপা সম্পূর্ণ সুস্থ না হলে কোনওভাবেই ঝুঁকি নেওয়া যাবে না ৷ ফলে, চিকিৎসক এবং ফিজিওথ্যারাপিস্ট তাঁকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করার পরই টোকিও অলিম্পিক সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে৷  তাঁর বক্তব্য, এ-ক্ষেত্রে চূড়ান্ত কোনও সময় এখনই বলা মুশকিল ৷ তবে, ২/৩ মাসের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন, আশা প্রকাশ করেছেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *