সেনাবাহিনীর থেকে আইএফএ-কে অনুরোধ করা হয় যাতে ইস্টবেঙ্গেলর ম্যাচটি আপাতত বাতিল করা হয়, কারণ আগামী ২১ তারিখ ডুরান্ড কাপের সেমিফাইনালে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল তাই এক সপ্তাহে দু ‘টি ম্যাচ খেলতে হলে পূর্ণশক্তির দল নামাতে সমস্যা হতে পারে
কে আর সি টাইমস ডেস্ক
সকাল থেকেই তিলোত্তমার মুখ ভার। দুপুর থেকেই নামল অঝোর বৃষ্টি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামীকালও রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেক জানানো হল, বাতিল করা হয়েছে তাদের বিএসএস-এর বিরুদ্ধে কলকাতা প্রিমিয়র ডিভিশনের কালেকর ম্যাচটি। অবশ্য বরুণদেবের সৌজন্যে নয়। আগামীকাল দুপুরে ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হতে চলা ম্যাচটি আইএফএ বাতিল করেছে লাল-হলুদ শিবির ও সেনাবাহিনীর অনুরোধে।
সূত্রের খবর সেনাবাহিনীর থেকে আইএফএ-কে অনুরোধ করা হয় যাতে ইস্টবেঙ্গেলর ম্যাচটি আপাতত বাতিল করা হয়, কারণ আগামী ২১ তারিখ ডুরান্ড কাপের সেমিফাইনালে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল তাই এক সপ্তাহে দু ‘টি ম্যাচ খেলতে হলে পূর্ণশক্তির দল নামাতে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গল কোচের তাই অনুরোধ জানানো হয় আর্মির তরফ থেকে। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাব থেকেও অনুরোধ জানানো হয় ম্যাচটি সাময়িক পিছিয়ে দেওয়ার। এর ফলশ্রুতিতেই আইএফএ-র ম্যাচ বাতিলের সিদ্ধান্ত।
ডুরান্ডের শুরু থেকে লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর গলায় বিরক্তির সুর শোনা গিয়েছিল পরপর ম্যাচ নিয়ে। শনিবারের ম্যাচ বাতিল হওয়ায় ডুরান্ড সেমিতে পুর্ণশক্তির দল নিয়েই নামতে মশালবাহিনী। অপরদিকে গোকুলাম কেরালা যথেষ্ট শক্তিশালী দল। তারা পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে। গোলের মধ্যে রয়েছেন গোকুলামের স্ট্রাইকার মার্কোস জোসেপ। এছাড়াও দলে হেনরি কিসেকা ও ব্রুনো পেলিসারির মতো ফুটবলাররা আছেন। তাই ২১ তারিখের এই মেগা ম্যাচ যথেষ্ট মশলাযুক্ত হতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। অপরদিকে সব কিছু ঠিকঠাক থাকলে ২১ তারিখ দুপুরে অপর সেমিতে মাঠে নামবে মোহনবাগান ও রিয়েল কাশ্মীর এফসি। ময়দানের দুই জায়েন্ট সেমি জিতলেই কলকাতা লিগের ডার্বির আগেই বড়োম্যাচের স্বাদ নিতে পারবে ফুটবলপ্রেমীরা।


