২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকের কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই ক্যারাটে বিশ্বকাপের আসর বসে স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-এর উদ্যোগে
কে আর সি টাইমস ডেস্ক
হাওড়া বালির গর্ব ক্যারাটে বিশ্বকাপ – ২০১৮ তে দুটি পৃথক বিভাগে ( কাতা ও কুমিতে ) সোনাজয়ী অয়ন কুন্ডু কে সম্প্রীতি সংবর্ধনা দিল দক্ষিণ আফ্রিকান ক্যারাটেবিদ তথা ইউনাইটেড ওয়ার্ল্ড কেউকোসিন ক্যারাটে অর্গানাইজেশন ( UWKKO) এর কর্ণধার কাঞ্চো একে ইসমাইল। ২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকের কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই ক্যারাটে বিশ্বকাপের আসর বসে স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-এর উদ্যোগে। সম্প্রতি কলকাতার একটি পাঁচ তারা হোটেলে আফ্রিকান ক্যারাটেবিদ অয়নকে সংবর্ধনা দেন। তিনি অয়নের ভবিষৎ সাফল্য কামনা করেন ও অয়নের হার না মানা মানসিকতার ভূয়সী প্রশংসাও করেন।


