ব্রেসিয়াকে হারিয়ে সিরি-‘এ’ লিগ টেবিলের শীর্ষে জুভেন্তাস

2 - মিনিট |

নির্বাসন কাটিয়ে ঘরের মাঠে নিজের হোমটাউন ক্লাব ব্রেসিয়া’র হয়ে এদিন অভিষেক ঘটে মারিও বালোতেলির

কে আর সি টাইমস ডেস্ক

 ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতির মধ্যেও জয় তুলে নিল জুভেন্তাস। মঙ্গলবার রোনাল্ডোকে ছাড়াই ব্রেসিয়াকে হারিয়ে সিরি-‘এ’ লিগ টেবিলের শীর্ষে উঠে এল মৌরিজিও সারির দল। পিছিয়ে পড়েও ২-১ গোলে এদিন জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চোটের কারণে একাদশে ছিলেন না  রোনাল্ডো।

নির্বাসন কাটিয়ে ঘরের মাঠে নিজের হোমটাউন ক্লাব ব্রেসিয়া’র হয়ে এদিন অভিষেক ঘটে মারিও বালোতেলির। তাই বিতর্কিত ইতালিয়ান স্ট্রাইকারের দিকে স্বাভাবিকভাবেই ছিল বাড়তি নজর। ঘরের মাঠে এদিন ম্যাচের শুরুতেই গোল তুলে নেয় ব্রেসিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে বক্সের কোনাকুনি জোরালো শটে জুভেন্তাস গোলরক্ষককে পরাস্ত করেন আলফ্রেডো দোন্নারুমা। পিছিয়ে পড়ে বিপক্ষ রক্ষণে জুভেন্তাস আক্রমণের ঝাঁঝ বাড়ালেও ডেডলক খুলছিল না কিছুতেই।

বিরতির পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে জুভেন্তাস। ৫৩ মিনিটে আর্জেন্তাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনের একটি ক্লোজ রেঞ্জ শট থেকে জুভেন্তাসের অবধারিত গোল প্রতিহত হয় ব্রেসিয়া গোলরক্ষক জেসে জোরোনেনের দস্তানায়। এরপরই বক্সের মধ্যে র‍্যাবিয়টের একটি দুরন্ত সাইডভলি গোললাইন সেভ করে আত্মঘাতী গোলের ক্ষতে কিছুটা প্রলেপ দেন চ্যান্সেলর। তবে দ্বিতীয় গোল থেকে মৌরিজিও সারির দলকে বঞ্চিত করতে পারেনি ব্রেসিয়া রক্ষণ। ৬৩ মিনিটে ডিবালার ফ্রি-কিক মানবপ্রাচীরে লেগে প্রতিহত হলে ফিরতি বলে দূরপাল্লার শট নেন মিরালেম পিয়ানিচ।

এই জয়ের ফলে ইন্টার মিলানকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে এল জুভেন্তাস। ৫ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১৩। দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪ ম্যাচ খেলে ১২। আপাতত সবক’টিতেই জয় পেয়েছে তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *