রবিবাসরীয় তিলোত্তমায় রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

< 1 - মিনিট |

বিভিন্ন জেলা থেকে ৪০০-র বেশি প্রতিযোগী ও ৬০ জন কর্মকর্তা এই প্রতিযোগিতায় অংশ নেবেন

কে আর সি টাইমস ডেস্ক



১৮ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ ট্র্যাডিশনাল সোতোকান ক্যারাটে ফেডারেশন পশ্চিমবঙ্গ, রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪০০-র বেশি প্রতিযোগী ও ৬০ জন কর্মকর্তা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। আয়োজক সংস্থার সভাপতি সত্রাজিৎ চৌধুরি জানিয়েছেন, তরুণ প্রতিভাদের কাছে এই প্রতিযোগিতা সোনার সুযোগ নিয়ে এসেছে। জাতীয় পর্যায়ে পারফর্ম করার ক্ষেত্রে এই প্রতিযোগিতা উপযুক্ত প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, ওয়াইএসকেএফ পশ্চিমবঙ্গ বিশ্ব ট্র্যাডিশনাল সোতোকান ক্যারাটে ফেডারেশন ও রাজ্য ক্যারাটে সংস্থার অন্তর্ভুক্ত। পাশাপাশি এই সংস্থা জাতীয় ক্যারাটে সংস্থারও সদস্য। বিশ্ব ক্যারাটে ফেডারেশন ও কেন্দ্রের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের একমাত্র অনুমোদিত সংস্থা ওয়াইএসকেএফ।



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *