ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন প্রথম সারির তিন পেসার ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি
কে আর সি টাইমস ডেস্ক
ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন প্রথম সারির তিন পেসার ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। চোটের কারণে তিন পেসারকে একদিনের সিরিজের দল থেকে বাদ দিয়েছে কিউয়ি বোর্ড। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের দল ঘোষণা করে নিউজিল্যান্ড। কিন্তু বিশ্বকাপের পর প্রথম একদিনের সিরিজে কিউয়িদের লড়তে হবে অনভিজ্ঞ বোলিং ব্রিগেডকে নিয়েই। কারণ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে চোট পাওয়া বোল্ট-ফার্গুসনরা কেউই পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি। পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন কাইল জেমিসন। পাশাপাশি টি-২০ স্কোয়াডের দুই নিয়মিত বলার স্কট কুগেলিন ও হামিশ বেনেটকে রেখেই একদিনের সিরিজের দল গটন করল নিউজিল্যান্ড। রয়েছেন অভিজ্ঞ টিম সাউদি। নিউজিল্যান্ড স্কোয়াড একনজরে: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপ্তিল, কাইল জেমিসন, স্কট কুগেলিন, টম ল্যাথাম, জিমি নিশম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর।


