শেষমেশ কোচ হিসেবে লক্ষ্যপূরণ হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে রেকর্ড ৬৭২ ম্যাচ খেলা রায়ান গিগসের।
কে আর সি টাইমস ডেস্ক
ফুটবলার হিসেবে লক্ষ্যপূরণ না করতে পারলেও শেষমেশ কোচ হিসেবে লক্ষ্যপূরণ হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে রেকর্ড ৬৭২ ম্যাচ খেলা রায়ান গিগসের। তিনি ম্যান ইউয়ের কিংবদন্তি, ফুটবলার হিসেবে দেশের জার্সি গায়ে মেজর কোনও প্রতিযোগীতায় প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি। তবে কোচ হিসেবে লক্ষ্যপূরণ হল রায়ান গিগসের। টানা দ্বিতীয়বার ইউরোর মূলপর্ব নিশ্চিত করতে গ্রুপ-‘ই’ থেকে শেষ দু’ম্যাচ জিততেই হত গ্যারেথ বেলদের। গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার হাঙ্গেরিকে জোড়া গোলে পরাজিত করল গিগস প্রশিক্ষনাধীন ওয়েলস। দুই অর্ধে জোড়া গোল করে ওয়েলসের ম্যাচ জয়ের নায়ক অ্যারন র্যামসে। ক্রোয়েশিয়া ও হাঙ্গেরির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ হেরে শুরুতে চাপে থাকা ওয়েলস শেষ দুই ম্যাচে উত্তেজক জয়ে মূলপর্ব নিশ্চিত করায় উচ্ছ্বসিত গিগস। ২০১৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইউরোর সেমিফাইনালে পৌঁছেছিলেন গ্যারেথ বেল, অ্যারন র্যামসেরা। তবে সেবার কোচের হটসিটে ছিলেন না ম্যান ইউ কিংবদন্তি। ২০১৮ দায়িত্বভার গ্রহণ করার পর টানা দু’বার দেশকে ইউরোর মূলপর্বে পৌঁছে দিয়ে খুশি গিগস।


