আমাদের চারজন ভালোমানের গোলরক্ষক রয়েছে, তাদের মধ্যে একজন কালকের ম্যাচে খেলবে
কে আর সি টাইমস ডেস্ক
কলকাতা লিগের প্রথম ম্যাচে তিন গোলে পিয়ারলেসের কাছে তিন গোলে বিধ্বস্ত হওয়ার পর ডুরান্ড কাপে এটিকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। ডুরান্ডের প্রথম ম্যাচে মহমেডানেক ২-০ গোলে হারিয়ে মরশুম শুরু করার পর কলকাতা লিগের শুরুতেই পিয়ারলেসের বিরুদ্ধে মুখে থুবড়ে পড়ে বাগানের নতুন স্প্যানিশ হেড স্যার কিবু ভিকুনার ছাত্ররা। এখন এটিকের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে ডুরান্ড সেমিফাইনালে ওঠাও কঠিন হয়ে উঠবে মেরিনার্সের কাছে। তাই সবুজ-মেরুন শিবিরের কোচ থেকে ফুটবলার, সবাই চাইছেন আইএসএল-এর দলকে হারিয়ে শেষ চারের রাস্তা প্রশস্ত করতে।
এটিকের বিরুদ্ধে বাগানের প্রধান স্ট্রাইকার সালভা চামোরো খেলবেন খেলবেন কিনা এই নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই বিষয়ে এটিকে ম্যাচের আগের দিন মোহনবাগান কোচ কে প্রশ্ন করা হলে তিনি বলেন ১৮ জনের দলে ভিকু থাকবে কিন্তু প্রথম একাদশে থাকবে কিনা সে বিষয়ে ম্যাচের আগে ঠিক করবেন। মোহনবাগানের অভিজ্ঞ গোলরক্ষক শিলটন পাল পিয়ারলেসের বিরুদ্ধে সেভাবে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। শিলটন খেলবেন কিনা এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে সবুজ-মেরুন কোচ বলেন, ‘আমাদের চারজন ভালোমানের গোলরক্ষক রয়েছে, তাদের মধ্যে একজন কালকের ম্যাচে খেলবে।’
পিয়ারলেসের বিরুদ্ধে হারের পর মোরিনার্স কোচের উদ্দেশে বাগান সমর্থকরা বিরূপ মন্তব্য করেছিলেন, এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কিবু ভিকুনা বলেন তিন, তিন পয়েন্ট পেলে এই হার নিয়ে প্রশ্ন উঠত না।
পিয়ারলেসের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন চামারো। সেই জন্যই হয়তো বুধবার সকালের অনুশীলেন পেনাল্টি মারার দিকে জোর দিতে দেখা গেল বাগান হোড কোচকে। যদিও অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভিকুনা বললেন, ‘এটা কোনও বিশেষ অনুশীলন নয়, পেনাল্টি মারাটা অনুশীলনেরই অঙ্গ।’
মোহনবাগান কোচ এদিন অবশ্য মাঠ এবং তিনটের সময় খেলা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি মনে করছেন, তার দল যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারে তাহলে জয় পেতে অসুবিধা হবে না। তিনি বলেন, ‘এটিকে বিরুদ্ধে ম্যাচটা আমাদের জিততে হবে, তার প্রস্তুতি নিচ্ছি আমরা।’
মোহনবাগান কোচ দলে পরিবর্তন সম্পর্কে কিছু বলতে না চাইলেও মনে করা হচ্ছে এটিকের বিরুদ্ধে শিলটন পালের পরিবর্তে শংকর রায় খেলতে পারেন। এছাড়া রক্ষণেও কিছু পরিবর্তন হতে পারে। যদিও দলের ডিফেন্স নিয়ে প্রশ্ন করা হলে ভিকুনা বলেন, ‘চেষ্টা করব সেরা একাদশ নামানোর।’ তবে পরিবর্তন নিয়ে কিছু বলতে চাননি বাগান কোচ।


