তৈরি হয়েছে একটি হোয়াটস অ্যাপ গ্রুপও
কে আর সি টাইমস ডেস্ক
বিদেশি ফুটবলে কোচদের নামে ফ্যান ক্লাব দেখা গেলেও ভারতীয় ফুটবলে এর চল ছিল না। এবার ভরাতীয় ফুটবলেও শুরু হল কোচদের নামে ফ্যান ক্লাব। ময়দানের পোড় খাওয়া কোচ রঘু নন্দীর হাত ধরেই খুলে গেল ভারতীয় ফুটবলের নতুন দিগন্ত। জঙ্গলমহলের শালবনী ব্লকের সাতপাটী নেতাজি স্পোর্টিং ক্লাব ৭৩তম স্বাধীনতা দিবসের দিন (১৫/০৮/২০১৯) তারিখ তৈরি করল ‘রঘু নন্দী ফ্যানস ক্লাব’৷ পাশপাশি তৈরি করা হয়েছে একটি হোয়াটস অ্যাপ গ্রুপও৷
নিজের নামে ফ্যান ক্লাব হওয়ায় খুশি ময়দানের এই জায়েন্ট কিলার বলে পরিচিত কোচ৷ রঘু নন্দী জঙ্গলমহলে উপস্থিত ছিলেন ভগিনী নিবেদিতা গোাল্ড কাপ উপলক্ষে। সেখানেই খবরটি পাওয়ার পরই এই প্রাক্তন ফুটবলার ও বর্তমান কোচ ফ্যান ক্লাবের সদস্যদের আন্তিরক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন৷ ফ্যান ক্লাবের সদস্য মানস চক্রবর্ত্তী ও অমলেশ চক্রবর্ত্তীর বিশেষ উদ্যোগে এই প্রচেষ্টায় তিনি যে আপ্লুত, সেটিও জানিয়েছেন অভিজ্ঞ কোচ।


