ঐতিহাসিক টেস্ট ম্যাচে ১০০ উইকেট শিকার করে নজির গড়লেন ঋদ্ধিমান সাহা

< 1 - মিনিট |

মহেন্দ্র সিং ধোনি-সৈয়দ কিরমানিদের অভিজাত তালিকায় ঢুকে পড়লেন সাহা

কে আর সি টাইমস ডেস্ক

গ্লাভস হাতে দুরন্ত ফর্মে উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ভারত-বাংলাদেশের ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের প্রথম দিন ১০০ উইকেট শিকার করে নজির গড়লেন ঋদ্ধিমান সাহা। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনি-সৈয়দ কিরমানিদের অভিজাত তালিকায় ঢুকে পড়লেন তিনি।

 চোটের জন্য প্রায় দুবছর মাঠের বাইরে ছিলেন ঋদ্ধিমান। তাঁর জায়গায় টেস্ট দলে এসেছিলেন ঋষভ পন্থ। তবে ধারাবাহিকতার অভাবে তিনি বাদ পড়েন। প্রত্যাবর্তন ঘটান ঋদ্ধি। আর ফেরার পর থেকেই গ্লাভস হাতে দুরন্ত ফর্মে বঙ্গ উইকেটকিপারথ। শুক্রবার ইডেনে ভারত-বাংলাদেশ গোলাপি বলে টেস্টের প্রথম দিন নজির গড়লেন ঋদ্ধিমান সাহা। এদিন উমেশ যাদবের বলে বাংলাদেশের ওপেনার শাদমান ইসলামের ক্যাচ নেন ঋদ্ধিমান। সেটাই ছিল টেস্ট ক্রিকেটে বঙ্গ উইকেটকিপারের একশোতম শিকার। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে তালিকার শীর্ষে মহেন্দ্র সিং ধোনি। ১৬৬টি টেস্ট ইনিংসে উইকেটের পিছনে তাঁর শিকারের সংখ্যা ২৯৪। ১৫১ ইনিংসে ১৯৮ শিকার-সহ তালিকায় দ্বিতীয় স্থানে কিরমানি। তৃতীয় স্থানে কিরণ মোরে। তাঁর শিকারের সংখ্যা ১৩০। ১০৭টি শিকার-সহ তালিকায় চার নম্বরে রয়েছেন নয়ন মোঙ্গিয়া। এবার একশো শিকারের ক্লাবে ঢুকে পড়লেন ঋদ্ধি ।৩৬টি টেস্টে তিনি এই কীর্তি গড়েন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *