৩১ জুলাই থেকে শুরু হচ্ছে থাইল্যান্ড ওপেন। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে গত দুই সপ্তাহ ধরে পিভি সিন্ধুর জীবন খুবই চড়াইউতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই হয়তো এই সিদ্ধান্ত । তবে পুরোটাই জল্পনা
কে আর সি টাইমস ডেস্ক
থাইল্যান্ড ওপেন থেকে সরে দাঁড়ালেন পিভি সিন্ধু। কি কারণে ভারতের এক নম্বর শার্টলারের এই সিদ্ধান্ত তা নিয়ে এখনও ধোঁয়াশা । অন্যদিকে চোট সারিয়ে ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেনে অংশগ্রহণ করবেন সাইনা নেহওয়াল।
ইন্দোনেশিয়ার ওপেনে ফাইনালে উঠেও হারতে হয়েছে পিভি সিন্ধুকে। জাপান ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে হারতে হয়েছে পিভি সিন্ধুকে। ইন্দোনেশিয়া ও জাপান ওপেন, দুই ক্ষেত্রেই ইয়ামাগুচির কাছে থেমে যায় সিন্ধুর দৌড় ৷ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফেভারিট ইয়ামাগুচির কাছে স্ট্রেট গেমে (১৮-২১, ১৫-২১) হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ভারতীয় তারকা৷ পঞ্চম বাছাই সিন্ধুর লড়াই থেমে যায় মাত্র ৫০ মিনিটে ৷ এর আগের টুর্নামেন্ট অর্থাৎ ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে ইয়ামাগুচির কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল হায়দরাবাদির ৷


