থাইল্যান্ড ওপেনের ডাবলস খেতাব জয় সাইরাজ-চিরাগ জুটির

< 1 - মিনিট |

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জুটিকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় জুটি

কে আর সি টাইমস ডেস্ক

সিন্ধু-সাইনা-শ্রীকান্ত-প্রণয়দের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ভারতীয় ব্যাডমিন্টন। সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির হাত ধরে ভারতীয় ব্যাডমিন্টন ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়। থাইল্যান্ড ওপেনের ডাবলস ফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর প্রথম ভারতীয় পুরুষ জুটি হিসাবে  কোনও গ্রাঁ প্রি জিতলেন সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। এক ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে চিনের লি জুন হুই ও লিউ ইউ চেন জুটিকে তাঁরা হারান ২১-১৯ ১৮-২১ ২১-১0৮ ব্যবধানে।

প্রতিপক্ষ হিসাবে চিনা জুটি মোটেও হেলাফেলার ছিল না। বিশ্ব র‌্যাঙ্কিং–এ তিন নম্বরে থাকা চিনা জুটি বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন। গত বছর বিডব্লুএফ ওয়র্ল্ড টুর ফাইনালও জিতেছিল হুই–চেন জুটি। অথচ ভারতীয় জুটি এবার প্রতিযোগিতায় নেমেছিল অবাছাই হিসাবে। আন্ডারডগ হিসেবে শুরু করেও নিজেদের কেরিয়ারের প্রথম সুপার ৫০০ পদক জিতে ইতিহাস গড়ে ফেললেন স্বস্তিক রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *