নির্ভয়া কাণ্ডে দিল্লি পাতিয়ালা হাউজ কোর্টের রায়দানকে স্বাগত জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং
কে আর সি টাইমস ডেস্ক
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : নির্ভয়া কাণ্ডে দিল্লি পাতিয়ালা হাউজ কোর্টের রায়দানকে স্বাগত জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। আগামী ২২ জানুয়ারি ফাঁসি হতে চলেছে চার ধর্ষকদের। আদালতের এই রায়দানকে স্বাগত জানিয়ে বুধবার যুবরাজ সিং নিজের ট্যুইটবার্তায় লিখেছেন, সমস্ত নৈতিক কর্তব্যের যোগ ফল হচ্ছে ন্যায়। এমন ধরণের রায়দানের জন্য দিল্লি আদালতকে কুর্নিশ জানিয়ে সাহসিনীর নির্ভয়ার আত্মার শান্তি কামনা করেছেন। উল্লেখ করা যেতে পারে ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসি হবে ওই চার ধর্ষকের।


