৫৮টি পুরনো আইনের বিলুপ্তি বিল পেশ লোকসভায়

< 1 - মিনিট |

লোকসভার অধ্যক্ষ ওমপ্রকাশ বিড়লা জানিয়েছেন, ব্রিটিশ যুগের আইনের জায়গায় নতুন আইন প্রণয়ন করতে হবে

কে আর সি টাইমস ডেস্ক

ব্রিটিশ ঘরানা থেকে চলে আসা পুরনো ও অচল হয়ে যাওয়া ৫৮টি আইনকে পুরোপুরি বন্ধ করার আর্জি নিয়ে এক বিল পেশ করা হল লোকসভায়। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার লোকসভায় দি রিপিলিং এণ্ড অ্যামেন্ডিং বিল ২০১৯ পেশ করেন। এই বিষয়ে লোকসভায় দাঁড়িয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পুরনো এবং অচল আইনগুলিকে বিলুপ্ত করার জন্য নতুন পরম্পরা শুরু করেছে। এখনও পর্যন্ত সরকার ১৪৫৮ পুরনো আইনগুলিকে রদ করে দিয়েছে। এই ধারা আগামী দিনেও জারি থাকবে। এখন সরকার উল্লিখিত ৫৮টি আইন রদ তথা বিলুপ্ত করার লক্ষ্যেই এই বিল পেশ করেছেন। তিনি আরও জানিয়েছেন, ব্রিটিশ যুগ থেকে চলে আসা এমন অনেক আইন রয়েছে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্মে জটিলতা তৈরি করছে।  কেন্দ্রীয় আইনমন্ত্রী এই যুক্তিকে নস্যাৎ করে দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর জানিয়েছেন, কোনও রকম সময়ের ব্যবধান ছাড়াই বিলের পর বিল পেশ করে চলেছে সরকারপক্ষ। বিলগুলিকে যাচাই করার সময় না দিয়েই তা পাশ করিয়ে নেওয়ার চেষ্টা চলছে। লোকসভার অধ্যক্ষ ওমপ্রকাশ বিড়লা জানিয়েছেন, ব্রিটিশ যুগের আইনের জায়গায় নতুন আইন প্রণয়ন করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *