অ্যাটলেটকো ঝড়ে উড়ে যাওয়ার পরও নতুন মরশুম নিয়ে আত্মবিশ্বাসী জিজু
কে আর সি টাইমস ডেস্ক
অ্যাটলেটিকো মাদ্রিদ ৭ (দিয়েগো কোস্তা-৪, জোয়াও ফেলিক্স, অ্যাঞ্জেল কোরেরা, ভিটেলো)
রিয়াল মাদ্রিদ ৩ (নাচো, বেঞ্জেমা, হার্নান্ডেজ)
গত মরশুমটা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। গত মরসুমে সাফল্য একেবারেই ধরা দেয়নি লস ব্লাঙ্কোসদের। নতুন মরশুমটা নিয়েও এবার দুশ্চিন্তা বেড়ে গেল রিয়াল মাদ্রিদ সমর্থকদের।নিউ জার্সিতে প্রাক মরসুম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৩-৭ গোলে হেরে গিয়েছে জিনেদিন জিদানের ছাত্ররা। ম্যাচে লাল কার্ড দেখলেওএকাই চার গোল করে ম্যাচের নায়ক অ্যাটলেটিকো স্ট্রাইকার দিয়েগো কোস্তা। যদিও এমন হারের পর রিয়াল হেড স্যার জিদান বললেন, ‘আসন্নমরশুমে আমরা ভালো করব। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।তবে আমাদের শুরুটা খুব বাজে হল। এটা সত্যি ওরা আমাদের সাত গোল দিয়েছে। এই ম্যাচের ভুল গুলো দ্রুত শুধরে নেব।’
১০ গোলের এই ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণ শুধু ফুটবলীয় লড়াইয়ে হয়নি খেলোয়াড়দের মধ্যেও ঘটেছে। ম্যাচটি না দেখে থাকলে গ্যারি লিনেকারের টুইট পড়লেই বুঝে নেওয়া যায়, এ ম্যাচের নায়ক কে। ইংল্যান্ডের প্রাক্তন ফরোয়ার্ডের টুইট, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে একাই চার গোল করে লাল কার্ড দেখা শুধু দিয়েগো কোস্তার পক্ষেই সম্ভব।’
স্প্যানিশ ফরোয়ার্ড কোস্তাগোল করা শুরু করেছিলেন ম্যাচের প্রথম মিনিট থেকে। বেনফিকা থেকে উড়িয়ে আনা হোয়াও ফেলিক্সের সঙ্গে জুটি বেঁধে প্রথমার্ধেই রিয়ালের রক্ষণের নাভিশ্বাস তুলে দেন। দর্শকরা স্টেডিয়ামে ঠিক মতো গুছিয়ে বসার আগেই ফেলিক্সের পাস থেকে গোল করেন অ্যাটলেটিকোকে। এগিয়ে দেন। প্রথমার্ধে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সিমিওনের ছাত্ররা।কোস্তার হ্যাটট্রিকসহ প্রথমার্ধেই মোট পাঁচ গোল হজম করেছে রিয়াল। এর মধ্যে ২৮ মিনিটের মধ্যে হজম করেছে চার গোল।
বেনফিকা থেকে ১২৬ মিলিয়ন ইউরোয় অ্যাটলেটিকোয় যোগ দেওয়া ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফেলিক্স এদিন বুঝিয়ে দিয়েছেন তাঁর পিছনে টাকা খরচ করে কোনও ভুল করেনি অ্যাটলেটিকো কর্তৃপক্ষ।৮ মিনিটেনিজের গোলের খাতা খোলার পর সতীর্থদের দিয়েও আরও দু’টি গোল করিয়ে বুঝিয়ে দিয়েছেন আরও এক তারাকা পেয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। বিরতির পর ৫১ মিনিটে চতুর্থ গোলটি পেয়ে যান কোস্তা। ঠিক তার ১৪ মিনিট পরই গোল বাঁধে মাঠে। ৬৫ মিনিটে অ্যাটলেটিকোর থমাস লেমারকে কড়া ট্যাকল করেন দানি কারবাহল। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হাতাহাতিও হয়েছে মাদ্রিদের দুই প্রতিবেশী দলের ফুটবলারদের মধ্যে। পরিস্থিতি শান্ত করতে অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনেও বেরিয়ে এসেছিলেন ডাগ আউট থেকে। কিন্তু লাল কার্ড এড়াতে পারেনি দুই দলই। কারবাহল ও কোস্তাকে লাল কার্ড দেখান রেফারি।
রিয়ালের হয়ে প্রথমার্ধে নিজের ছায়া হয়েই এদিন কাটিয়েছেন এডেন হ্যাজার্ড। সান্ত্বনাসূচক তিনটি গোলই লস ব্লাঙ্কোসরা পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে দুর্দান্ত ক্রসে নাচোকে দিয়ে গোল করিয়েছেন হ্যাজার্ড। নির্ধারিত সময় শেষের কয়েক মিনিট আগে জ্বলে উঠেছিলেন জিদানের শিষ্যরা। ৮৫ থেকে ৮৯—এই ৫ মিনিটের মধ্যে রিয়ালকে দুই গোল এনে দেন করিম বেঞ্জেমা ও স্প্যানিশ ডিফেন্ডার হ্যাভিয়ের হার্নান্দেজ।চোটের জন্য অবশ্য এই ম্যাচে খেলেননি রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল। রিজার্ভ বেঞ্চে বসেছিলেন।


