শনিবারের বারবেলায় স্প্যানিশ মিডিও বেতিয়াকে সই করাল বাগান

< 1 - মিনিট |

তৃতীয় বিদেশির কোটা সম্পন্ন করে ফেলল মেরিনার্স

কে আর সি টাইমস ডেস্ক

মোহনবাগান ক্লাব যেন এখন কোনও একাটা স্প্যানিশ ক্লাবের ছোটখাটো সংস্করণ। প্রথমেই স্পানিশ কোচ কিবু ভিকুনাকে নিয়ে এসে যাত্রা শুরু হয়েছিল। শনিবারের বারবেলায় এক স্প্যানিশ মিডফিল্ডারকে সই করিয়ে নিয়ে মাঝমাঠের শক্তি বাড়িয়ে নিল শতবর্ষ প্রাচীন ক্লাবটি।

নিজেদের স্টেডিয়ামের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে না পারার জন্য কলকাতা প্রিমিয়র লিগের চলতি মরশুম এখনও শুরু করতে পারেনি গোষ্ঠ পাল সরণির ক্লাবটি। তবে ঘর গোছানোর কাজে তারা কোনও ত্রুটি রাখতে চাইছে না। ফার্ন মোরান্তে , সালভা চামরোর পর আরও এক বিদেশি সই করিয়ে নিল মোহনবাগান। স্প্যানিশ মিডফিল্ডার যোসেফ বেতিয়াকে সই করিয়ে এদিন তৃতীয় বিদেশির কোটা সম্পন্ন করে ফেলল তারা। শনিবার দুপুরে আইএফএ অফিসে গিয়ে সই করেন স্প্যানিশ মিডফিল্ডার যোসেফ বেতিয়া।

২ আগস্ট ডুরান্ড কাপের উদ্বোধনি ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। সবুজ-মেরুনের ঘরের ছেল বলে পরিচিত সুব্রত ভট্টাচার্যের মহামেডানের বিরুদ্ধে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *