হলদিয়া-পাটনা জলপথে পণ্য পরিবহণের সূচনা

< 1 - মিনিট |

এই প্রথম আভ্যন্তরীণ জলপথে কন্টেনারে পণ্য পরিবহণ ব্যবস্থার সূচনা হলদিয়ায়

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান| হলদিয়া বন্দর থেকে শুরু রল হলদিয়া-পাটনা জলপথে পণ্য পরিবহণ| এতদিন রাজ্যে শুধুমাত্র কলকাতা বন্দর থেকে কন্টেনারে মালপত্র আদান-প্রদান চলত| এবার থেকে হলদিয়া বন্দর থেকেও জলপথে পণ্য পরিবহণ হবে| মঙ্গলবার নদীপথে পাটনা অভিমুখে পাড়ি দিয়েছে এম ভি ভাব্যা| সেই সময় উপস্থিত ছিলেন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান জি সান্থিলভেল, আদানী ইনল্যান্ড ওয়াটারওয়েজ-এর সিইও অনিল কিশোর সিং এবং ফাইভস্টার কোম্পানির ডিরেক্টর আশরফ শেখ ও মোজাফ্ফর শেখ|

জলপথে বিহারের রাজধানী পাটনার পর, ভবিষ্যতে উত্তর প্রদেশের বারাণসী পর্যন্ত চলাচলের পরিকল্পনা রয়েছে| এদিন ৫৬টি কন্টেনার নিয়ে প্রথম পাড়ি দিল এম ভি ভাব্যা| রেল পথে পণ্য পরিবহণের চাপ কমাতেই এই উদ্যোগ| এছাড়াও দূষণমুক্ত পরিবহণ এবং খরচও কমবে বলে মনে করা হচ্ছে | এই পণ্য পরিবহণের মূল দায়িত্বে রয়েছে আদানী গোষ্ঠী ও হলদিয়ার লজেস্টিক হাভ ফাইভস্টার কোম্পানি| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *