রানির দেশের বাইশ গজে ৫ আগস্ট বিশ্বযুদ্ধ শুরু বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটারদের

< 1 - মিনিট |

অজিত ওয়াদেকরের স্মৃতিতে ভারতীয় দলের নাম রাখা হয়েছে ওয়াদেকর ওয়ারিয়ার্স

কে আর সি টাইমস ডেস্ক

এখনও পুরোপুরি রেশ কাটেনি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপের রেশ কাটার আগেই শুরু হতে চলেছে বাইশ গজের নতুন মহারণ। আগামী ৫ আগস্ট ইংল্যান্ডের উস্টারশায়ারে শুরু হচ্ছে ন্যাটওয়েস্ট ফিজিক্যাল ডিজঅ্যাবিলিটি ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ। ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের আয়োজনে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও আয়োজক ইংল্যান্ডের বিশেষ ভাবে সক্ষম ক্রিকেটাররা এবার লড়াইয়ে নামবেন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ আগস্ট।

চলিত বছরের ১ এপ্রিল জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের মৃত্যুবার্ষিকীতে এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্বের বিষয়িট ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিমের উপস্থিতিতে নিশ্চিত করেছিল অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড (এআইসিএপিসি)। মুম্বই, বরোদা ও চণ্ডীগড়ে ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল দল বাছাই পর্ব। উল্লেখ্য, এবারই প্রথম এই প্রতিযোগিতায অংশ নেবে ভারত। বিশেষ ভাবে সক্ষম জাতীয় দলের ক্রিকেটাররা জুলাই মাসে অনুশীলন শিবিরে অংশ নেওয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে। অজিত ওয়াদেকরের স্মৃতিতে ভারতীয় দলের নাম রাখা হয়েছে ওয়াদেকর ওয়ারিয়ার্স। ভারত প্রতিযেগিতার প্রথম দিন নামবে বাংলাদেশের বিরুদ্ধে।

ছয় দেশের এই টি-২০ ওয়ার্ল্ড সিরিজের জন্য মেন ইন ব্লুজের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার বিক্রান কেনি। দলের সদস্যরা হলেন-

বিক্রান কেনি (অধিনায়ক), তুষার পাল ও দেবব্রত রায় (উইকেটরক্ষক), কুণাল ফানাসে, ওয়াসিম খান, রবীন্দ্র সাঁতে, সুগানেশ মাহেন্দরান, অনীশ রাজন, আংশুল রমেশ মন্ত্রী, নরেন্দ্র মাঙ্গোরে, জাতেন্দ্র নাগারাজু, গুরুদাস রাউত, গরজন্ত সিং, মনদীপ সিং স্রান ও আমির রাথের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *