ডাঃ ইয়ান কারবাতে নিজের শুক্রাণু ব্যবহার করেছেন কোনও অনুমতি ছাড়াই
কে আর সি টাইমস ডেস্ক
একজন ফার্টিলিটি চিকিৎসকের প্রধান কাজ হল, সন্তান জন্মদানে সমস্যা রয়েছে এমন দম্পতিদের সঠিক চিকৎসা করে তাদের সন্তান নিতে সহায়তা করা। কিন্তু সেই চিকিৎসক নিজেই যদি তাঁর কাছে আসা দম্পতিদের অনুমতি না নিয়েই নিজের স্পার্মের মাধ্যমে সন্তানের জন্মদাতা হয়ে ওঠেন তখন তাঁর মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে যায়। এরকমই এক চিকিৎসকের কথা সম্প্রতি নজরে এসেছে নেদারল্যান্ডসে। সেখানকার এক চিকিৎসক ডাঃ ইয়ান কারবাত অনুমতি ছাড়াই নিজের স্পার্ম ব্বহার করে ৪৯ টি সন্তানের জন্ম দিয়েছেন। যদিও এই ঘটনা প্রকাশ্যে এসেছে সেই চিকিৎসকের মৃত্যুর দুই বছর পরে। ডিএনএ পরীক্ষার মাধ্যমেই ধীরে ধীরে এসব তথ্য বের হচ্ছে।
নেদারল্যান্ডসের রটারড্যাম এলাকায় ক্লিনিক ছিল ডাঃ ইয়ান কারবাতের। তাঁর ক্লিনিকে আসতেন সন্তান নিতে সমস্যা রয়েছে এমন নারী ও দম্পতিরা। যে কোনও ফার্টিলিটি ক্লিনিকের অন্যতম কাজ হল, কোন পুরুষের কাছ থেকে তাঁর দান করা শুক্রাণু সংগ্রহ করা। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই শুক্রাণু দানকারীর পরিচয় গোপন রাখা হয়। তবে অনেক সময় চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা শুক্রাণু দানকারীকে নিজেরা পছন্দ করে নিয়ে আসেন। এরপর সেই শুক্রাণু দিয়ে ল্যাবে ভ্রূণ তৈরির পর সহায়তা নিতে আসা মহিলাদের গর্ভে স্থাপন করে সন্তান জন্মদানে সহায়তা কর হয়।
ডাঃ ইয়ান কারবাতে এসব ক্ষেত্রে নিজেই নিজের শুক্রাণু ব্যবহার করতেন বলে এখন জানা যাচ্ছে। তাও আবার চিকিৎসা সহায়তা নিতে আসা লোকজনের কোন অনুমতি ছাড়াই।


