টেরাকোটায় মুগ্ধ মার্কিন কনসাল জেনারেল, জোর পর্যটনে

< 1 - মিনিট |

বাস্তবের টেরাকোটা অনেক সুন্দর। অনেক বেশী আকর্ষণীয়: প্যাটি হফম্যান

কে আর সি টাইমস ডেস্ক

বাঁকুড়া বিষ্ণুপুরের প্রাচীন টেরাকোটার মন্দির স্বচক্ষে দেখে অভিভূত কনসাল জেনারেল। বৃহস্পতিবার দুপুরে মল্লরাজাদের রাজধানী প্রাচীন শহর বিষ্ণুপুরে আসেন কনসাল জেনারেল প্যাটি হফম্যান। উদ্দেশ্য একটাই টেরাকোটা এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজ পর্যবেক্ষন।

এদিন  দুপুরে বিষ্ণুপুরের একটি বেসরকারি হোটেলে মধ্যাহ্ন ভোজন সেরে তিনি বেরিয়ে পড়েন মল্লরাজদের প্রাচীন মন্দির পরিদর্শন করতে। প্রথমে তিনি হাজির হন শ্যামরায় মন্দিরে।  শ্যামরায় মন্দিরের অপূর্ব লাল টেরাকোটার কারুকার্য দেখে অভিভূত হন তিনি। নিজের মোবাইল বের করে মন্দিরের টেরাকোটার কাজ ক্যামেরা বন্দীও করে নেন তিনি।

 তিনি বলেন ছবির থেকেও বাস্তবের টেরাকোটা অনেক সুন্দর। অনেক বেশী আকর্ষণীয়।  এরপর জোড় বাংলো মন্দির এবং পরে রাসমঞ্চ ঘুরে দেখেন। মন্দিরের অপরূপ সৌন্দর্য ও কারুকার্য উপভোগ করতে করতে তিনি উৎসুক হয়ে পড়েন মন্দির গুলির ইতিহাস জানতে । উপস্থিত আধিকারিকদের কাছ থেকে জেনেও নেন মন্দিরের ইতিহাস। তিনি আরও জানান তাঁর সহকর্মীও বন্ধুবান্ধবদেরও বিষ্ণুপুর মন্দির দেখতে আসার প্রস্তাব দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news