সুধাকণ্ঠ ভূপেন হাজরিকাকে র সঙ্গে ভারতের প্ৰাক্তন রাষ্ট্ৰপতি প্ৰণব মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজকৰ্মী নানাজি দেশমুখককেও আজ সম্মানিত করা হবে দেশের সৰ্বোচ্চ অসামরিক সম্মানে
কে আর সি টাইমস ডেস্ক
খ্যাত গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকাকে আজ বৃহস্পতিবার দেশের সৰ্বোচ্চ অসামরিক সম্মান মরণোত্তর ভারতরত্নে ভূ্ষিত করা হবে । এর আগে রাষ্ট্ৰপতি ভবন থেকে প্ৰকাশিত এক বিজ্ঞপ্তিতে ৬ আগস্ট তাঁকে ভারতরত্ন প্ৰদান করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবৰ্তীতে এই পুরস্কার ৮ আগস্ট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরস্কার গ্রহণের জন্য ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন ভূপেন হাজরিকার একমাত্র ছেলে আমেরিকা নিবাসী তেজ হাজরিকা।

অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ভূপেন হাজরিকার সঙ্গে ভারতের প্ৰাক্তন রাষ্ট্ৰপতি প্ৰণব মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সমাজকৰ্মী নানাজি দেশমুখককেও আজ ভারতরত্নের-এ সম্মানিত করা হবে। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ গাম্ভীৰ্যপূৰ্ণ পরিবেশে এক বিশেষ অনুষ্ঠানে সম্মাননাগুলো সংশ্লিষ্টদের হাতে তুলে দেবেন।

ভূপেন হাজরিকা অসমের দ্বিতীয় ব্যক্তিত্ব যাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। এর আগে রাজ্যের প্ৰথম মুখ্যমন্ত্ৰী লোকপ্ৰিয় গোপীনাথকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছিল। দুই ব্যক্তিকে ভারতরত্ন-এ সম্মানিত করেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় সরকার। ভারতরত্ন-এর জন্য সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার নাম গত বছর ঘোষণা করার পর রাজ্যের জনসাধারণ আনন্দে মেতেছিলেন।


