নরিচ সিটির বিরুদ্ধে সহজ জয় দিয়ে অভিযান শুরু করল লিভারপুল

< 1 - মিনিট |

টানা ৪১ ম্যাচে অপরাজিত থাকল অল রেড’স

কে আর সি টাইমস ডেস্ক

সহজ জয় দিয়ে প্রিমিয়র লিগে স্বপ্নের অভিযান শুরু করল লিভারপুল৷ ‘অল রেডস’-র কাছে মাথা তুলে দাঁড়াতেই পারল না ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা নরিচ সিটি। নরিচের বিরুদ্ধে ৪-১ গোলে জিতে লিগ অভিযান শুরু করল ইয়ুর্গেন ক্লপের দল।
শুক্রবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়র লিগের উদ্বোধনী ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে মাঠে নাকানি – চোবানি খাওয়ালো গতবারের রানার্স আপ লিভারপুল৷ ম্যাচের ৭ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ‘অল রেড্স। বাঁ-দিক থেকে দিভোক অরিগির ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন নরিচ অধিনায়ক গ্র্যান্ট হ্যানলি।
এর পর আক্রমণাত্মক ফুটবল খেলে ১৯ মিনিটে ব্যবধান বাড়িয়ে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভিতরের জট থেকে রবের্তো ফিরমিনো বল পাশ করে সালাহ্কে, তা তিনি সঠিক ভাবেই কাজে লাগায়। ২৮ মিনিটে সালাহের কর্নার থেকে বল সরাসরি গিয়েছিল ফাঁকায় দাঁড়িয়ে থাকা ডাচ ডিফেন্ডারের মাথায়। গোল করতে ভুল করেননি ডাইকও।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের ব্যবধান বাড়াতে পারত অল রেড’স৷ জর্ডান হেন্ডারসনের জোরাল শট আটকে দেন নরিচ গোলরক্ষক৷ এরপর অবশ্য ব্যবধান কমানোর সুযোগ আসে নরিচের সামনে৷ ৬৩ মিনিটে লাইটনারের জোরাল শট ক্রসবারে লাগে। যদিও পরক্ষণেই অফ-সাইডের ফাঁদ এড়িয়ে ব্যবধান কমান নরিচ স্ট্রাইকার তেমু পুক্কি। শেষ পর্যন্ত ৪-১ শেষ হয় ম্যাচ৷ সেই সঙ্গে অ্যানফিল্ডে টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত থাকল লিভারপুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news