অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগের মেজাজে ফিরতে চলেছে কাশ্মীর উপত্যকা
কে আর সি টাইমস ডেস্ক
ধীরে ধীরে ছন্দে ফিরেছে জম্মু| অপেক্ষায় ছিলেন উপত্যকার মানুষজন| অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগের মেজাজে ফিরতে চলেছে কাশ্মীর উপত্যকা। সুসংবাদ, আগামী ১৯ আগস্ট (সোমবার) থেকেই কাশ্মীর উপত্যকায় খুলে দেওয়া হবে সমস্ত বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান| সরকারি সূত্রে এমনই খবর জানা গিয়েছে|
অনুচ্ছেদ ৩৭০ বাতিল সত্ত্বেও, কাশ্মীরে এবার শান্তিতেই মিটেছে ঈদ| শান্তিতেই মিটেছে স্বাধীনতা দিবস| জম্মুতে ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে স্কুল-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান| দৈনন্দিন ব্যস্ততার ছবিটাও বদলে গিয়েছে| ধীরে ধীরে হলেও ছন্দে ফিরছে কাশ্মীর| কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনার খবর মেলেনি| দোকানপাটও খুলেছে| শুক্রবার সরকারি সূত্রের খবর, আগামী ১৯ আগস্ট (সোমবার) থেকেই কাশ্মীর উপত্যকায় পুনরায় খুলে দেওয়া হবে সমস্ত বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান|


