‘পুলিশকে আমিই ফোন করে ছেলের এক্সিডেন্টের খবর দিই’: ট্যুইট রুপার

< 1 - মিনিট |

গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আকাশ মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের

কে আর সি টাইমস ডেস্ক

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ গলফ গার্ডেনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনায় পুলিশ বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়কে আটক করে৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে গিয়ে ধাক্কা মারে রূপা গঙ্গোপাধ্যায়ের নামে রেজিস্টার্ড ওই গাড়ি, যার চালকের আসনে ছিলেন সাংসদেরই ছেলে আকাশ৷ শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে। ঘটনার জেরে আকাশের বিরুদ্ধে ২৭৯, ৪২৭ আইপিভই, ১৮৪ এমভি এবং ৩ পিপিডি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আকাশ মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি স্থানীয়দের। যদিও মত্ত ছিলেন না বলে পালটা দাবি করেছেন আকাশ। রাতেই এম আর বাঙ্গুরে আকাশের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার কয়েক ঘন্টা পরে রূপা গঙ্গোপাধ্যায় নিজে ট্যুইট করে প্রতিক্রিয়া দেন৷ তিনি লেখেন, ‘তাঁর বাড়ির কাছেই দুর্ঘটনাটি ঘটেছে৷ তিনিই পুলিশকে ফোন করে বিষয়টি দেখতে বলেন৷ তিনি তাঁর ছেলেকে ভালোবাসেন, কিন্তু আইন আইনের পথে চলবে৷ তিনি ভুল করেন না, ভুল মেনেও নেন|’

১৫ আগস্ট বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে গলফ গার্ডেনে৷ প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানান, হঠাৎই একটি গাড়ি প্রচন্ড গতিতে এসে পাঁচিলে ধাক্কা মারে৷ পাঁচিল ভেঙে পড়ে৷ ইঁট ছড়িয়ে পড়ে চারিদিকে, ছড়িয়ে যায় গাড়ির ওপরেও৷ দুটি দরজা লক হয়ে যায় গাড়ির৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *