খালের জলের বেগে আহত সেতু বিচ্ছিন্ন ১৫টি গ্রাম

< 1 - মিনিট |

এদিন ভোরে এই ঘটনা ঘটায় এই এলাকার একমাত্র রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়

কে আর সি টাইমস ডেস্ক

দ্বারকেশ্বর নদের একটি খালের জলের স্রোতে একমাত্র যোগাযোগকারী  সেতুর থাম ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ১৫টি গ্রামের| বন্ধ বাস পরিষেবাও |

শুক্রবার আরামবাগ, গোঘাটের ভাদুর ঘোষ ইন ঘাটাল এলাকায় দ্বারকেশ্বর নদের একটি খালের জলের স্রোতে একমাত্র যোগাযোগকারী  সেতুর থাম ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল গোটা এলাকা। এদিন ভোরে এই ঘটনা ঘটায় এই এলাকার একমাত্র রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেল। এমন কি মানুষজন সাইকেল বা মোটর বাইক নিয়েও যাতায়াত করতে পারছেন না।এই রুটে আরামবাগ থেকে ভাদুর ও আরামবাগ থেকে গোপালগঞ্জগামী সমস্ত যান চলাচল বন্ধ হয়ে গেল। সেতুর থাম ভেঙ্গে যাওয়ায় এই এলাকার প্রায় ১৫ – ২০ টি গ্রামের মানুষ যোগাযোগের বিষয়ে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উল্লেখ্য, গত কদিনের বৃষ্টিতে  সেতুর পাশের মাটি আলগা হয়ে ক্ষয়ে গিয়েছিল । তার ওপর জলের স্রোত। দুই মিলিয়ে সেতুটি বিধ্বস্ত হয়ে পড়ে। আর তা থেকেই এই বিপত্তি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতবছর সাতাশে জুলাই সেতুটি ভেঙে পড়ে এরপর প্রশাসনের পক্ষ থেকে পাশেই তৈরি হয়েছিল অস্থায়ী সেতু। এক বছর পরও মেরামত হয়নি পুরনো সেতু | তৈরি হয়নি নতুন সেতু |সেই অস্থায়ী সেতুটি জলের তোড়ে ভেসে যায় । এই ঘটনায় ওই এলাকার প্রায় পনেরো-কুড়িটি গ্রাম আরামবাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই এলাকার মানুষ পুরনো সেতুটিকে মেরামত করার জন্য দাবী তুলেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *