বারুইপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু এক বন্দির

< 1 - মিনিট |

হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বন্দীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে কী কারণে ওই বন্দীর মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। মৃত্যুর কারণ জানতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ।

কে আর সি টাইমস ডেস্ক

বারুইপুর সংশোধনাগারের ভিতরেই অস্বাভাবিকভাবে মৃত্যু হল বন্দির। তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সংশোধনাগারে। মৃতের নাম কাজল দে (৩১)। বুধবার বিকেলে সংশোধনাগারের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় জেল কর্তৃপক্ষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বন্দিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে কী কারণে ওই বন্দির মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। মৃত্যুর কারণ জানতে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ।
এলাকায় বেআইনি মদ বিক্রির অভিযোগে গত শনিবার কাজলকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। কাজলের পরিবারের দাবি, বৃহস্পতিবার জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল কাজলের। কিন্তু, তার আগেই মৃত্যুর খবর আসায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, পিটিয়ে খুন করা হয়েছে কাজলকে। এমনকী পুলিশ এসে জোর করে সাদা কাগজে সই করিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বারুইপুর সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *