সোমবার ভোর চারটা নাগাদ পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে ওই চা বাগানের স্টেশন লাইনে ঢুকে পরপর তিনটি বাড়ি ভেঙে দেয়।
কে আর সি টাইমস ডেস্ক
আলিপুরদুয়ারের নাগরাকাটা ব্লকের বন্ধ ধরনিপুর চা বাগানে ফের বুনো হাতির হামলা। ক্ষতিগ্রস্ত পাঁচটি বাড়ি। সোমবার ভোর ৪ টে নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, সোমবার ভোর চারটা নাগাদ পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে ওই চা বাগানের স্টেশন লাইনে ঢুকে পরপর তিনটি বাড়ি ভেঙে দেয়। ঘণ্টাখানেক তাণ্ডব চালিয়ে হাতিটি কালিখোলা পাইপ লাইনে ঢুকে আরও দুটি বাড়ি ভেঙে চাল-ডাল খেয়ে জঙ্গলে ফিরে যায়। বন দফতরের তরফে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। এর আগেও বেশ কয়েকবার ওই চা বাগানের স্টেশন লাইন ও পাইপ লাইনে হাতির হামলার ঘটনা ঘটেছে।


