য়টি ইভেন্টে হুগলী,মধ্য কলকাতা,হাওড়া, পশ্চিম কলকাতা, পূর্ব কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা,পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি,দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর,দাজিলিঙ জেলা থেকে মোট ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে
কে আর সি টাইমস ডেস্ক
দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও রাজ্য ব্যাডমিন্টন সংস্থার যৌথ উদ্যোগে বালুরঘাট টাউন ক্লাবের মিনি ইন্ডোর গেমস কমপ্লেক্সে শুরু হয়ে গেল সাব জুনিয়র ও জুনিয়র ডাবলস রাজ্য প্রতিযোগিতার। বালক বিভাগের (অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯) এর পাশাপাশি মিক্সড ডাবলস বিভাগেও (অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯) অনুষ্ঠিত হচ্ছে।

ছয়টি ইভেন্টে হুগলী,মধ্য কলকাতা,হাওড়া, পশ্চিম কলকাতা, পূর্ব কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা,পশ্চিম বর্ধমান,পশ্চিম মেদিনীপুর ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি,দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর,দাজিলিঙ জেলা থেকে মোট ৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জয়ীরা রাজ্য দলের হয়ে জাতীয় প্রতিযোগিতা ও পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এদিন অনূর্ধ্ব তেরো বালক বিভাগে মধ্য কলকাতার অভিরূপ বৈদ্য-রূপম মজুমদার জুটি ২১-১৪,২১-৯ ফলে পরাজিত করে দক্ষিণ দিনাজপুর জেলার সোমরাজ সরকার-সুস্মিত সরকার কে। নিজেদের প্রথম ম্যাচে অনায়াসে জয় পেয়ে শেষ চারে পৌছালো দ্বিতীয় বাছাই
অঘজ জাহিন রহমান-আমন কর, তারা পরাজিত করে অভিনব বর্মন-ইন্দ্রদীপ দে কে। অনূর্ধ্ব পনেরো বালক বিভাগের শেষ চারে জায়গা করে নিল শীর্ষ বাছাই আয়ূস্মান নন্দী-দেব মুখার্জী ও দ্বিতীয় বাছাই পশ্চিম কলকাতার সমর্থ রাজগড়িয়া-সিদ্ধার্থ ভেঙ্কটরামন,সৌপ্তিক দাস রায়-সুহৃদ মন্ডল ।

জলপাইগুড়ির আয়ূস্মান-হুগলীর দেব মাত্র পনেরো মিনিটের লড়াইয়ে ২১-৭,২১-৯ ফলে পরাজিত করে দ্বীপ্তদীপ দত্ত-সাগ্নিক কবিরাজ কে। সমর্থ রাজগড়িয়া-সিদ্ধার্থ ভেঙ্কটরামন জুটি ২১-১০,২১-১০ ফলে পরাজিত করে দক্ষিণ দিনাজপুর জেলার প্রকাশ পাল-রুপাঞ্জন চৌধুরী কে। অন্যদিকে অনূর্ধ্ব সতেরো বিভাগে শীর্ষ বাছাই আদিত্য মন্ডল-সৈকত ব্যানার্জী ২১-৮,২১-৫ ফলে জয়ী হয় পশ্চিম বর্ধমান জেলার জুটি কৌস্তভ গুপ্ত-শ্রায়ান মিত্রের বিপক্ষে। জয় পেয়েছে উত্তর দিনাজপুরের অয়ন পাল- অচিস্মান মন্ডল।প্রতিযোগিতার ফাইনাল শুক্রবার (৩০শে আগস্ট)।



