বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে অসমের হিমা দাস

< 1 - মিনিট |

অসম অ্যাথলেটিকস সংস্থার সভাপতি লক্ষ কোঁওর মঙ্গলবার এই খবর দিয়ে জানান, ‘ধিং এক্সপ্ৰেস’ হিমা দাস কাতারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুটি ইভেন্টে অংশ নেবেন

কে আর সি টাইমস ডেস্ক

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দোহায় (কাতার) অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২৫ জনের ভারতীয় দলে মনোনীত হয়েছেন হিমা দাস। প্ৰতিযোগিতায় মহিলার ৪ x ৪০০ মিটার রিলে এবং ৪ x ৪০০ মিটার মিক্সড রিলেতে অংশগ্রহণ করবেন হিমা।

২৭ সেপ্টেম্বর থেকে দোহায় অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অৰ্জনে ব্যৰ্থ হয়েছিলেন হিমা দাস। ৪০০ মিটার দৌড়ে যোগ্যতা অৰ্জনে ব্যৰ্থ হলেও হিমা এবার ৪ x ৪০০ মিটার রিলে রেসে তাঁর নাম সন্নিবিষ্ট করতে সক্ষম হয়েছেন।

অসম অ্যাথলেটিকস সংস্থার সভাপতি লক্ষ কোঁওর মঙ্গলবার এই খবর দিয়ে জানান, ‘ধিং এক্সপ্ৰেস’ হিমা দাস কাতারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুটি ইভেন্টে অংশ নেবেন। ইভেন্টের মহিলা শাখার ৪ x ৪০০ মিটার রিলে এবং ৪ x ৪০০ মিটার মিক্সড রিলেতে অংশগ্রহণ করবেন তিনি। লক্ষ কোঁওর জানান, বিশ্ব অ্যাথলেটিকসে অংশগ্রহণকারী হিমা দাস অসমের প্ৰথম খেলোয়াড়। তাঁর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেছে অসম অ্যাথলেটিকস সংস্থা, জানান কোঁওর।

উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণের যোগ্যতা অৰ্জনের জন্য প্ৰয়োজন হয় ৫১.৮০ সেকেন্ড। কিন্তু ধিং এক্সপ্ৰেস খ্যাত হিমা দাসের সর্বশেষ সময় হল ৫২.০৯ সেকেন্ড।

প্রসঙ্গ, গত জুলাই এবং আগস্টে আন্তর্জাতিক ইভেন্টে একাধারে ছয়টি স্বৰ্ণপদক অর্জন করে ইতিহাস রচনা করেছিলেন হিমা দাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news