চিনকে হারিয়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সৌরভ

< 1 - মিনিট |

রবিবার ফাইনালে হোচি চিনা মিন সিটিতে চিনা প্রতিদ্বন্দ্বীকে ২১-১২, ১৭-২১, ২১-১৪ গেমে হারান সৌরভ

কে আর সি টাইমস ডেস্ক

ব্যাডমিন্টনে চিনের সুন ফেই জিয়াংকে হারিয়ে ভিয়েতনাম ওপেন বিডব্লিউএফ ট্যুর সুপার ১০০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় শ্যাটলার সৌরভ বর্মা।

রবিবার ফাইনালে হোচি চিনা মিন সিটিতে চিনা প্রতিদ্বন্দ্বীকে ২১-১২, ১৭-২১, ২১-১৪ গেমে হারান সৌরভ। ম্যাচের শুরুর থেকে কোর্টে দাপিয়ে খেলেন এই ভারতীয় শ্যাটলার। প্রথম গেমে একটা সময় চিনা প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ১১-৪ এগিয়ে যান সৌরভ। অবশেষে প্রথম গেম ২১-১২ জিতে যান । দ্বিতীয় গেমে প্রতিরোধ গড়ে তুলে ম্যাচে ফেরেন সুন ফেই জিয়াং। তৃতীয় গেম হাড্ডাহাড্ডি লড়াই হয়। একটা সময় দুইজনের পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৬-৬। কিন্তু শেষ পর্যন্ত ২১-১৪ জিতে টুর্নামেন্টে নিজের পকেটে করেন সৌরভ। জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানিয়েছেন, চলতি সপ্তাহে যে ভাবে খেলেছি তাতে আমি খুশি। একই স্টাইলে খেলে তিনজন জাপানি শ্যাটলারকে এর আগে হারিয়েছি। ফাইনাল ম্যাচটা সহজ ছিল না। নিজের খেলাটা খেলতে পেরে ও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরে খুশি। এই জয় যে তাঁর মনোবল আগামীদিনে অনেক বাড়াবে তাও জানিয়েছেন সৌরভ।

উল্লেখ করা যেতে পারে সুন ফেই জিয়াং সঙ্গে এর আগে চলতি বছরে দুইবার মুখোমুখি হয়েছেন তিনি। দুইবার জয় পেয়েছেন এই ভারতীয় শ্যাটলার। ফাইনাল খেলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বিশ্বের ক্রমতালিকায় ৩৮ নম্বরে থাকা সৌরভ জানিয়েছেন, ‘প্রতিপক্ষের দুর্বল রিটার্নে অপেক্ষা ছিলাম। সুন ফেই জিয়াং –এর রক্ষণ দুর্বল থাকায় তার যথাযথ ব্যবহার করি।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *