‘স্লিপওয়াকার’ নামে একটি ছবি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন রাধিকা আপ্তে।
কে আর সি টাইমস ডেস্ক
টলিউড থেকে বলিউড সর্বত্রই অবাধ বিচরণ অভিনেত্রীর। মূলত বোল্ড অভিনেত্রী হিসাবেই খ্যাত সে। তিনি হলেন রাধিকা আপ্তে। এতদিন তাঁকে অভিনেত্রী হিসাবেই দেখা গেছে। তবে, এবার অভিনয় নয়। অভিনয় থেকে বেরিয়ে এবার পরিচালকের আসন বেছে নিলেন অভিনেত্রী। ‘স্লিপওয়াকার’ নামে একটি ছবি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন রাধিকা আপ্তে।
‘স্লিপওয়াকার’ ছবিটি ৩০ মিনিটের একটি শর্টফিল্ম। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। ছবিতে দেখা যাবে গুলশন দেবাইয়া ও শাহানা গোস্বামী ছাড়াও আরও অনেককে। ‘স্লিপওয়াকার’ ছবির গল্পে একটি অন্তর্নির্হিত অর্থ লুকিয়ে রয়েছে। ছবিটির যত এগোবে ছবির গল্প ততই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পরিবতর্ন হতে থাকবে। তবে,ছবির আসল গল্প কি নিয়ে এগোবে ছবি তা এখনও জানা যায়নি। ছবির শুটিং শেষ হলেও ছবি মুক্তির দিন এখনও ঠিক হয়নি।


