জাদেজার ফিটনেসের প্রশংসা করলেন কোহলি

< 1 - মিনিট |

ট্যুইটারে জাদেজার প্রশংসা করে বিরাট স্বীকার করে নেন দৌড়ে জাদেজাকে হারানো অসম্ভব

কে আর সি টাইমস ডেস্ক

সহ খেলোয়াড় রবীন্দ্র জাদেজার ফিটনেসের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোমবার ট্যুইটারে জাদেজার প্রশংসা করে বিরাট স্বীকার করে নেন দৌড়ে জাদেজাকে হারানো অসম্ভব।

 ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি নিজে যেমন ফিটনেস বজায় রাখেন, তেমনই চান দলের সবাই পুরোপুরি ফিট থাকুন। বিষয়টি ফুটে উঠল তাঁর ট্যুইটেও। সোমবার ট্যুইটারে সহ খেলোয়াড় রবীন্দ্র জাদেজার ফিটনেসের প্রশংসা করেলেন বিরাট । এদিন ট্যুইটারে তিনি লেখেন, ‘গ্রুপ কন্ডিশনিং সেশন সবসময় ভাল লাগে। আর জাড্ডু (জাডেজা) যখন গ্রুপে থাকে, তখন ওকে দৌড়ে হারানো প্রায় অসম্ভব।’ উল্লেখ করা যেতে পারে বর্তমানে ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার জাডেজা। তিনি সবসময়ই আলোচনায় থাকেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সবসময় দুর্দান্ত পারফরম্যান্স দেখান। বিরাটের মতে, ফিটনেসের ক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে জাদেজা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news