আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শুরু হতে চলেছে। পাঁচ ম্যাচের সিরিজের শুরুতেই বিরাট কোহলির সামনে রেকর্ডের হাতছানি
কে আর সি টাইমস ডেস্ক
আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শুরু হতে চলেছে। পাঁচ ম্যাচের সিরিজের শুরুতেই বিরাট কোহলির সামনে রেকর্ডের হাতছানি। নিউজিল্যান্ডের মাটিতে কোনও টি-২০ ম্যাচ খেলেননি বিরাট৷ আজ কিউয়িদের দেশে প্রথম টি-২০র লড়াইয়ে নামছে কোহলি। অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে ১,০৩২ রান করেছেন বিরাট৷ গড় ৪৬.৯০৷ ক্যাপ্টেন হিসেবে ৩৩ টি-২০ ম্যাচে বিরাটের স্ট্রাইক-রেট ১৪৩.৭৩। ক্রিকেটবিশ্বে অধিনায়ক হিসেবে মোট রানের তালিকায় এখন চার নম্বরে রয়েছেন কোহলি। ক্যাপ্টেন হিসেবে মোট রানের বিচারে দু’ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির দখলে রয়েছে হিসেবে ১,১১২ রান। সুতরাং ধোনিকে টপকাতে কোহলির প্রয়োজন আর ৮১ রান। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেই ধোনিকে টপকে যেতে পারেন বিরাট৷ সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে দ্রুততম ১০০০ রান করেছেন কোহলি৷ দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে এই মাইলস্টোন টপকেছেন বিরাট৷ এছাড়া আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মোট রানের বিচারে এক নম্বরে রয়েছেন কোহলি৷ ৭৮টি ম্যাচে বিরাটের ঝুলিতে রয়েছে ২,৬৮৯ রান৷ গড় ৫২.৭২৷


