অস্ট্রেলিয়ান ওপেনের মেনস ডাবলস থেকে ছিটকে গেলেন দ্বিবীজ শরন। নিউজিল্যান্ডের অর্টেম সিটাককে সঙ্গে নিয়ে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে পরাস্ত হন ভারতীয় তারকা
কে আর সি টাইমস ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের মেনস ডাবলস থেকে ছিটকে গেলেন দ্বিবীজ শরন। নিউজিল্যান্ডের অর্টেম সিটাককে সঙ্গে নিয়ে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে পরাস্ত হন ভারতীয় তারকা। ব্রাজিলের ব্রুনো সোয়ারেজ ও ক্রোয়েশিয়ার মেট পাভিচ জুটির কাছে স্ট্রেট সেটে হার মানেন দ্বিবীজরা। ১ ঘন্টা ১৭ মিনিট লড়াই চালানোর পর ইন্দো-কিউয়ি জুটি হেরে যান ৬-৭, ৩-৬ ব্যবধানে। উল্লেখ্য, প্রথম রাউন্ডে স্পেনের পাবলো কারেনো বুস্তা ও পর্তুগালের জোয়াও সউসা জুটিকে ১ ঘণ্টা ২৮ মিনিটের উত্তেজক লড়াইয়ে ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছিলেন দ্বিবীজরা। শরন বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে ভারতের অভিযান শেষ হল। এর আগে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন রোহন বোপান্না। জাপানের য়াসুতাকা উচিয়ামাকে সঙ্গে নিয়ে নিয়ে মেলবোর্নের কোর্টে নেমে বোপান্না প্রথম রাউন্ডের লড়াইয়ে হেরে যান অভিজ্ঞ ব্রায়ান ভাইদের বিরুদ্ধে৷ ১৩তম বাছাই বব ও মাইক ব্রায়ান জুটি বোপান্নাদের পরাস্ত করে ৬-১, ৩-৬, ৬-৩ সেটে৷


