নির্ভয়া গণধর্ষণ মামলা : বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

< 1 - মিনিট |

শনিবার বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|

কে আর সি টাইমস ডেস্ক

ফাঁসি কবে হবে, তা আপাতত জানা নেই কারও| কিন্তু, ফাঁসি এড়াতে একের পর এক কৌশল করছে ২০১২ দিল্লি গণধর্ষণ মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা| সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি বিনয় শর্মা| কিন্তু, শনিবার বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ|

নির্ভয়ার দণ্ডিতরা বারেবারেই আইনের ফাঁক কাজে লাগিয়ে ফাঁসির দিনক্ষণ পিছিয়ে চলেছে| ইতিমধ্যেই বিনয় শর্মার রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| তারপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় বিনয় শর্মা| বিনয়ের আইনজীবী এ পি সিং তার মক্কেলের হয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল| প্রাণভিক্ষার আবেদনে লেখা হয়, ‘২০১২ সালের ডিসেম্বরের ওই দিন কীভাবে আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে…আমি আপনাকে সবটা জানাতে চাই, তারপর বিচার করবেন ফাঁসিই আমার একমাত্র সাজা কি না|’ বিনয়ের এই আর্জি শুনলেন না রাষ্ট্রপতি| শনিবারই বিনয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| প্রসঙ্গত নির্ভয়ার আসামিদের ফাঁসি কবে হবে, তা আপাতত কারও জানা নেই| শুক্রবার দিল্লির পাটিয়ালা হাইস কোর্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না জারি করা পর্যন্ত ফাঁসি স্থগিত থাকছে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news