দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার দণ্ডিতকে আলাদা ভাবে ফাঁসি দেওয়া যায় কি না, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট
কে আর সি টাইমস ডেস্ক
দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার দণ্ডিতকে আলাদা ভাবে ফাঁসি দেওয়া যায় কি না, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নির্ভয়া মামলায় চার দণ্ডিতকে আলাদা ভাবে ফাঁসি দেওয়া যাবে না। প্রত্যেককে একইসঙ্গে ফাঁসি দিতে হবে। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র ও দিল্লি সরকার।
গত সপ্তাহেই এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছিল ১১ ফেব্রুয়ারি। সেই মতো মঙ্গলবার নির্ভয়া মামলায় কেন্দ্র ও দিল্লি সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানি হবে সর্বোচ্চ আদালতে। প্রসঙ্গত, দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর করা নিয়ে চলছে দীর্ঘ আইনি লড়াই। ফাঁসির সাজা এড়িয়ে যেতে নির্ভয়া কাণ্ডের দণ্ডিতরা আলাদা আলাদা ভাবে আইনি সংস্থান খুঁজছে। এক জনের আর্জি খারিজ হচ্ছে, তো অন্য জন একই আর্জি নিয়ে আদালত বা রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে। এমতাবস্থায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সে দিকেই নজর দেশবাসীর।


